নযীরবিহীন শক্তির প্রদর্শনী করে কানাডায় এক লাখ ১০ হাযার শিখ ভারতের পাঞ্জাবে খালিস্তান নামক পৃথক শিখ রাষ্ট্র গঠনের জন্য আয়োজিত গণভোটে ভোট দিয়েছে। অনুষ্ঠিত ঐ গণভোটে সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানানো হয়। আয়োজক সংগঠক এসএফজে জানিয়েছে, কানাডায় খালিস্তানের পক্ষে ভোট আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে লন্ডনে আয়োজিত ভোটে ৩০ হাযার শিখ অংশ নিয়েছিল। ইতালিতে এর চেয়ে অল্প কিছুসংখ্যক ভোটার কম উপস্থিত ছিল। জেনেভায় ১০ হাযারের কম ছিল উপস্থিতি।

কানাডায় বর্তমানে প্রায় ১০ লাখ শিখ বসবাস করে। তাদের মধ্যে খালিস্তান আন্দোলনের ব্যাপক প্রভাব রয়েছে। ভারত সরকার এই আন্দোলন নিয়ে বেশ কয়েক বছর ধরেই সমস্যায় রয়েছে। এ নিয়ে ভারত ও কানাডা সরকারের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বও দেখা দিয়েছে। কানাডা সরকার ভারত সরকার কর্তৃক খালিস্তান গণভোট আয়োজন থেকে এসএফজেকে বিরত রাখার অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, এসএফজে যতদিন দেশর আইন মেনে চলবে, ততদিন তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে দেয়া হবে।






জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষ
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসছে ভারত ও ইস্রাঈলে
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
পরমাণু যুদ্ধে ব্রিটিশ রাজপরিবার এবং প্রধানমন্ত্রীর গোপন আশ্রয় (বৃটেনে ১০০ ফুট গভীরে গোপন শহর বার্লিংটন)
৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী!
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
বিশ্বে পরোক্ষ ধূমপানের শিকার ২৭০ কোটি মানুষ : বছরে মৃত্যু ১৭ লাখ
আরও
আরও
.