মানবদেহে শুক্রাণু কমছে। শুক্রাণুর পরিমাণ কমা প্রতিরোধে ব্যবস্থা না নিলে মানবজাতি শিগগিরই প্রজনন সংকটের মুখোমুখি হ’তে পারে বলে সাবধান করেছেন গবেষকরা। দু’শর বেশী গবেষণার তথ্য বিশ্লেষণ করে হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ সাবধানবাণী দেওয়া হয়েছে। ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৯৭৩ থেকে ২০১৮ সালের মধ্যে গড় শুক্রাণু ঘনত্ব ৫১.৬ শতাংশ কমেছে এবং এর পরিমাণও কমেছে ৬২.৩ শতাংশ। ৫৩টি দেশ থেকে তথ্য-উপাত্ত নিয়ে গবেষণাটির ফলাফল প্রদান করা হয়েছে। গবেষণা বলছে কেবল ইউরোপ, উত্তর আমেরিকা আর অস্ট্রেলিয়াতেই নয়, শুক্রাণুর ঘনত্ব কমছে মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার পুরুষদেরও। এ ঘনত্ব কমার হার বাড়ছেও উদ্বেগজনক হারে। এ ব্যাপারে গবেষক দলের সদস্য যেরুযালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাজাই লেভিন বলেন, আমার মনে হয় এটি একটি সংকট, যা এখনই মোকাবেলা করা উচিত। কেননা পরে এটি এমন পর্যায়ে চলে যেতে পারে, যেখান থেকে আর ফেরার কোন পথ থাকবে না। তিনি বলেন, কমার বর্তমান যে হার তা স্পষ্টতই বিশ্বের জনসংখ্যার প্রজনন ক্ষমতা হ্রাসেরই প্রতিনিধিত্ব করছে। 







দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
করোনা সন্দেহে স্বামীকে বাড়িছাড়া করল স্ত্রী, আশ্রয় দিল পুলিশ
আসামে মুসলমানদের উপর চাপানো হ’ল শর্ত সর্বোচ্চ দুই সন্তান, বহুবিবাহে ও সন্তান মাদ্রাসায় পড়ানোয় নিষেধাজ্ঞা
ভারতে উচ্চবর্ণের হিন্দু ব্যক্তির বাইক ছোঁয়ায় গণপিটুনির শিকার হ’ল দলিত শ্রেণীর যুবক
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষ
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
আরও
আরও
.