দেশের ৬২ শতাংশ প্রক্রিয়াজাত প্যাকেট করা খাবারে অধিকমাত্রায় লবণ পাওয়া গিয়েছে। গত ২১শে মে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে লবণ নিয়ন্ত্রণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ পেশ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর রেজিস্ট্রার (ক্লিনিকাল রিসার্চ) ডা. শেখ মো. মাহবূবুস সোবহান। তিনি বলেন, ১,৩৯৭ ধরনের প্রক্রিয়াজাত প্যাকেট খাবার দেশের বাজারে পাওয়া গেছে। এর মধ্যে ১০৫ ধরনের প্রক্রিয়াজাত প্যাকেট খাবার ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে যে, ৬২% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অধিকমাত্রায় লবণ রয়েছে। এর মধ্যে ৩৫.২% খাবারে অত্যধিক এবং ২৬.৭% খাবারে তুলনামূলক কম অতিরিক্ত লবণ রয়েছে। আর ৩৮.১% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে সঠিক মাত্রায় লবণ রয়েছে।

উদ্বেগের বিষয় হচ্ছে, বাজারে থাকা খাবারের প্যাকেটগুলিতে যে লেবেল থাকে, সেখানে সঠিক তথ্য দেওয়া হয় না। অনেক কোম্পানী খাদ্যপণ্যের উপাদানের সঠিক মাত্রা লুকিয়ে বাজারজাত করেন। এতে ভোক্তারা প্রতারিত হন। অথচ অতিরিক্ত লবণ খেলে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। হৃদ্যন্ত্র, রক্তনালি, কিডনি, মস্তিষ্ক ও চোখ দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হ’তে পারে।

মতবিনিময় সভায় বিএসটিআইয়ের ডেপুটি ডিরেক্টর এনামুল হক বলেন, নগরায়নের জীবনে আমাদের প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা দুঃসাধ্য। তাই এই অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বাঁচতে আমাদের সচেতন হ’তে হবে।






ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নৃশংসতা উপেক্ষা করছে বিশ্ব
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মাত্র ১০ টাকায় সব রকমের চিকিৎসা
বাংলাদেশী বিজ্ঞানীদের সাফল্য : ঘরে বসেই ক্যান্সার শনাক্ত করা যাবে
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
বিশ্বের উদ্বাস্ত্তদের জন্য নতুন রাষ্ট্র!
সময়ের আগেই উৎপাদনে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
ইসলাম প্রচারে এগিয়ে নিউজিল্যান্ডের মুসলিমরা
আরও
আরও
.