ইস্রাঈলী সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। দেশটির সরকারী টেলিভিশন চ্যানেল ‘কান’ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এই আত্মহত্যার ঘটনাকে দেশটির সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ হারজি হালেভি সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা আত্মহত্যা করেছে। আগের বছরের তুলনায় এ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত মাসে দেশটির একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা একটি উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, অজ্ঞাতনামা ঐ লেফটেন্যান্ট ব্যক্তিগত সমস্যার কারণে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা এখন ইস্রাঈলী সেনাবাহিনীর মৃত্যুর প্রধান কারণ। কোন যুদ্ধে না জড়িয়েও এভাবেই জায়নবাদী সেনারা অধিকহারে মারা যাচ্ছে।

[অন্যায়ভাবে নিরাপরাধ ফিলিস্তিনীদের হত্যা কেউ সমর্থন করতে পারে না। তাই নিজ বিবেকের কাছে অপরাধী হয়ে ইহূদী সেনারা আত্মহত্যা করছে। যেমন আত্মহত্যা করছে ইরাক ও আফগানিস্তান ধ্বংসকারী আমেরিকান সেনারা। এতে অন্যদের জন্য শিক্ষণীয় রয়েছে (স.স.)]







দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
২০১৬ সালে দেশে ভয়াবহ নারী নির্যাতন
লন্ডনে সমকামিতা শিক্ষার প্রতিবাদ অভিভাবকদের
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
রোহিঙ্গা প্রসঙ্গ তুলতেই ক্ষেপে গেলেন সুচি
এখনই সতর্ক না হলে ২১০০ সালে ভিনগ্রহে পরিণত হবে পৃথিবী
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড
আরও
আরও
.