সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান রন পল একথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বছরের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি এখন কল্পনার বস্ত্ত। পাশাপাশি মার্কিন রাজনৈতিক ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের যেভাবে পতন হয়েছে সেই একইভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিরও পতন হ’তে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রন পল এসব কথা বলেন। তিনি বলেন, বিশাল ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি এবং অসমতা মার্কিন সমাজে ব্যাপক গোলযোগের সৃষ্টি করতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেন, ৮৯ সালে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছে আমরা ঠিক অমন কিছুর মুখে রয়েছি। রিপাবলিকান দলের সাবেক আইনপ্রণেতা ও টেক্সাসের গভর্নর রন পল বলেন, তিনি মনে করেন না তার দেশ ভেঙে কয়েকটি দেশ সৃষ্টি হবে, তবে মার্কিন মুদ্রানীতি ও বহির্বিশ্বে মার্কিন সাম্রাজ্যের অবসান ঘটবে। তিনি মার্কিন অর্থনীতিকে ফাঁপা অর্থনীতি বলেও মন্তব্য করেন এবং তা ধসে পড়তে যাচ্ছে বলে আশংকা প্রকাশ করেন। এর আগে রন পল হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ছুটে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ধরনের যুদ্ধ হ’লে তাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে যুক্তরাষ্ট্র শাসনের মেয়াদ ফুরাবে বলেও ঘোষণা করেন তিনি।






প্রাণঘাতী ‘সুপারবাগ’ থেকে ভয়ঙ্কর মহামারির আশঙ্কা, বাড়ছে আতঙ্ক!
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা উইঘুরদের
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
দেড় দশকের মধ্যে এসএসসিতে সর্বোচ্চ ফল বিপর্যয় : নেপথ্যে কারণ কি?
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ১৫ মাসে ১৫১ শিক্ষার্থীর আত্মহত্যা
দ্য মুসলমান : বিশ্বের একমাত্র সচল হাতে লেখা পত্রিকা
পারমাণবিক যুগে বাংলাদেশ : রূপপুরে জ্বালানি লোডিং শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
ধর্মীয় অনুশাসন মেনে চললে শিশু নির্যাতন কমবে - -সেমিনারে বক্তাগণ
এক ডলার ঘুষে ৫ বছর জেল!
আরও
আরও
.