তুরস্কের বসফরাস প্রণালীর ওপর নির্মিত এশিয়া ও ইউরোপ মহাদেশকে সংযোগকারী তৃতীয় সেতু খুলে দেয়া হয়েছে। ৩০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘মার্টিয়ার্স অফ জুলাই ১৫’ নামের সেতুটি বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু। গত ২৬শে আগস্ট এর উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। সাধারণ গাড়ি চলাচলের জন্য আট লেন ও মাঝখান দিয়ে ট্রেন লাইনের এই দৃষ্টিনন্দন সেতু গত কয়েক বছরের সেরা স্থাপত্য বলে দাবী করছেন সংশ্লিষ্ট নির্মাতারা। সেতুটি দিয়ে দৈনিক গড়ে ১ লাখ ৩৫ হাযার গাড়ি চলাচল করতে পারবে। এই সেতু চালুর ফলে পৃথিবীর অন্যতম পর্যটন শহর ইস্তাম্বুলের ট্রাফিক জ্যাম অনেকটাই কমবে এবং ১৪৫ কোটি ডলারের জ্বালানি সাশ্রয় হবে ও ৩৩ দশমিক ৫ কোটি ডলারের শ্রম সাশ্রয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সরকার। সেতুটি ৪৬২০ ফুট লম্বা, ১৯২ ফুট চওড়া এবং এর উচ্চতা ১০৫৬ ফুট।






শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
নিঃসঙ্গতায় ডুবছে জাপান : ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাযার মানুষ!
ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, কমছে হিন্দুদের
৫শ’ বছরের পুরাতন কুরআনের পান্ডুলিপি বিক্রি হ’ল ৭৩ কোটি টাকায়
প্রাণঘাতী ‘সুপারবাগ’ থেকে ভয়ঙ্কর মহামারির আশঙ্কা, বাড়ছে আতঙ্ক!
মাদ্রাসা ও মসজিদের শহরে পরিণত হচ্ছে নিউইয়র্ক!
স্বদেশ-বিদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
দিনাজপুরে এক হাসপাতালে ৫ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারী
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
স্বদেশ-বিদেশ
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
আরও
আরও
.