ভবিষ্যৎ নাগরিকদের ধূমপানমুক্ত করতে সিগারেট বা তামাক বিক্রি নিষিদ্ধ করতে চলেছে নিউজিল্যান্ড। বয়সে তরুণদের কাছে আগামী বছর থেকে সিগারেট বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। খবরে বলা হয়েছে, ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ জীবদ্দশায় সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবে না। আগামী বছর এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরল বলেন, তরুণরা যেন কখনোই ধূমপান শুরু করতে না পারে সেটা নিশ্চিত করতে চাই আমরা।

এ পদক্ষেপকে ‘বিশ্বে নেতৃস্থানীয় সংস্কার’ উল্লেখ করে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর আওতায় তামাক বিক্রি এবং সিগারেটে নিকোটিনের মাত্রা কমানো হবে বলেও জানানো হয়। ওটাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যানেট হুক বলেন, এ সিদ্ধান্ত মানুষকে ক্ষতিকারক পণ্য পরিহার করা কিংবা কম ক্ষতিকারক পণ্যের দিকে ঝুঁকতে সাহায্য করবে। তরুণদের নিকোটিনে আসক্ত হওয়ার আশঙ্কাও কমাবে।

২০২৫ সালের মধ্যে ধূমপানের হার ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে দৃঢ়সংকল্প নিয়েছে নিউজিল্যান্ড। তাদের চূড়ান্ত লক্ষ্য সম্পূর্ণভাবে ধূমপান নির্মূল করা। বর্তমানে নিউজিল্যান্ডের প্রাপ্ত বয়স্কদের প্রায় ১৩ শতাংশ ধূমপান করে। তবে আদিবাসী মাওরিদের মধ্যে এ হার ৩১ শতাংশ, যাদের মধ্যে রোগ ও মৃত্যুর হারও বেশী।






আদালতের রায় : ভাঙতে হবে গির্জা
স্বদেশ-বিদেশ
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
বিক্রি হবে চাঁদের পাথর
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
পশ্চিমবঙ্গের সমান বড় ভূখন্ড পাচ্ছে বাংলাদেশ, এ যেন দক্ষিণ তালপট্টির জবাব!
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
দেশে দারিদ্রে্যর হার ২১ দশমিক ৮%
ধর্মীয় ও ঐতিহ্যগত আবহে ইংল্যান্ড সহ ১৫টি দেশের রাজা হিসাবে শপথ নিলেন তৃতীয় চার্লস
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
ভারতে মহামারী রূপ নিচ্ছে ক্যান্সার : বেড়েছে ৩০০ শতাংশ!
আরও
আরও
.