-প্রধানমন্ত্রী

এখন থেকে হিজড়ারা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে সমান ভাগ পায় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৯ই নভেম্বর মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেন। গণভবন থেকে অনলাইনে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন থেকে হিজড়ারা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পায় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দেখব তারা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে বঞ্চিত না হয়’।

প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন। তবে হিজড়ারা কিভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন যাতে কেউ বঞ্চিত না হয়।






পাকিস্তানী সমাজসেবী আব্দুস সাত্তার ইদির মৃত্যু
স্বদেশ-বিদেশ
শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন
গাদ্দাফী ছিলেন আফ্রিকার ত্রাতা
মসজিদে গেলেন ছালাত বন্ধ করতে, ফিরে এলেন ইসলাম গ্রহণ করে
উত্তর কোরিয়ায় ভোট গ্রহণ
ভারতে মুসলমানদের সংখ্যা ক্রমবর্ধমান
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর ইন্তেকাল
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
আরও
আরও
.