মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন চাইলে চরিত্র ঠিক করতে হবে। মানুষ হারাম খেলে ও চুরি করলে উন্নয়ন সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ গবেষণা করে ঠিক করেছে দুর্নীতি দূর করতে চরিত্র ঠিক করতে হবে। হার্ভার্ড, কেমব্রিজের বড় বড় গবেষকগণ একমত যে, গুড গভর্নেন্স না করলে উন্নয়ন সম্ভব নয়। গুড গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে মানুষের চরিত্র ঠিক করতে হবে। আর চরিত্র ঠিক করতে হ’লে ধর্মীয় বিধান মানতে হবে। গত ১৮ই সেপ্টেম্বর ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ঋণচুক্তির প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন মন্ত্রীপরিষদ সচিব।

[ধন্যবাদ সচিব ছাহেবকে। কিন্তু মুশকিল হ’ল ক্ষমতাসীন মানুষ যদি আমাদের মত উপদেশ দেন, তাহ’লে ক্ষমতা প্রয়োগ করবে কারা? তারা যদি এরূপ উপদেশ দিয়েই দায় সারতে চান, তাহ’লে আল্লাহর পাকড়াও থেকে তারা রেহাই পাবেন না। অতএব আমরা বলব, যথাযথভাবে ক্ষমতা প্রয়োগ করুন। দুর্নীতি দমন করুন! (স.স.)]






পশুর নাড়ি-ভুঁড়ি রফতানী করে বছরে আয় ৩২০ কোটি টাকা
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইস্রাঈল
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাযার ৩০৬ মেগাওয়াট
মরা পদ্মার বুকে চাষাবাদ
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
আরও
আরও
.