তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সমাজে বিস্তার লাভ করেছে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি এ মাধ্যমগুলোর প্রতি অতিরিক্ত আসক্তির রয়েছে বিপরীত ফলও। আর সেটা যে কতটা ভয়ঙ্কর হবে সে সম্পর্কে এবার মুখ খুললেন বুকার পুরস্কার বিজয়ী হাওয়ার্ড জ্যাকবসন নামে এক ব্রিটিশ লেখক। এ লেখকের মতে ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যের কারণে আগামী ২০ বছরের মধ্যে শিশুরা অশিক্ষিত হবে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী আরও বলেন, স্মার্টফোনের ব্যবহার এবং প্রচুর পরিমাণে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণদের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এসবের কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাসও।

তিনি জানান, শুধু তরুণরাই নয়, তিনি নিজেও বইয়ের প্রতি আর তেমন মনোযোগ দিতে পারেন না। কারণ তার মনোযোগের একটা বড় অংশও চলে যায় মোবাইল-কম্পিউটারের স্ক্রিনের পেছনে।

সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, শিক্ষার মান অনেক নেমে গেছে। পশ্চিমা বিশ্বের এক গবেষণায় বলা হয়েছে, গত বছর মাত্র ৪৩ শতাংশ মানুষ বছরে মাত্র একটি বই পাঠ করেছেন। শুধু তাই নয়, ৫ থেকে ১৫ বছর বয়সীরা প্রতি সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা অনলাইনে কাটাচ্ছে। যুক্তরাষ্ট্রের আরেক গবেষণায় দেখা গেছে, বর্তমানে কিশোর বয়সীদের মধ্যে একাকিত্বের মাত্রা সবচেয়ে বেশী এবং ২০০৭ সালে আইফোন বাযারে আসার পর থেকে তাদের মানসিক স্বাস্থ্যের আরো অবনতি ঘটেছে।






এশিয়ায় কম বনাঞ্চল বাংলাদেশে
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
ময়মনসিংহে প্রকাশ্যে গলা কেটে যুবক খুন
৫শ’ বছরের পুরাতন কুরআনের পান্ডুলিপি বিক্রি হ’ল ৭৩ কোটি টাকায়
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
রোগমুক্তির জন্য চাবুকাঘাত
স্বদেশ-বিদেশ
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাযার ৩০৬ মেগাওয়াট
একটি পুলিশী বার্তায় মাদক ছেড়ে সুপথে হাযারো মাদক ব্যবসায়ী
আরও
আরও
.