ঈদগাহের ইমামের বিদায়ে বিরল সম্মাননা জানালেন এলাকাবাসী। ময়মনসিংহের গফরগাঁওয়ে একই ঈদগাহ ময়দানে টানা ৮১ বছর ইমামতি করায় এলাকাবাসীর বিরল সম্মানে ভূষিত হ’লেন ১০১ বছর বয়সী ইমাম। প্রিয় ইমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসী। সম্মান পেয়ে আবেগে আপ্লুত বয়োজ্যেষ্ঠ ইমাম।

জানা যায়, ৮১ বছর যাবত গফরগাঁও উপযেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাহ মাঠে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ ৮১ বছর ইমামতি করতে গিয়ে এলাকার মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়। স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় ইমামকে সংবর্ধনা দেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।

১৪ই জুলাই শুক্রবার বিকালে গফরগাঁও উপযেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় শতবর্ষী ইমামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেন অতিথিরা।







দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রান্নাঘর এখন ঢাকায়
কিছু বুদ্ধিজীবী অকারণেই অপপ্রচার করেন (কওমী মাদরাসায় জঙ্গী তৈরী হয় না : আইজিপি)
সালাহউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর
তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
ওয়ায মাহফিলে রেফারেন্স বাধ্যতামূলক চেয়ে আইনী নোটিশ
১৮ বছর পর পেট থেকে অপারেশনের কাঁচি উদ্ধার!
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
আরও
আরও
.