দুই পবিত্র শহর মক্কা ও মদীনা মানুষের কাছে শহর দু’টি মরুর শহর নামেই পরিচিত ছিল এত দিন। কিন্তু এখন দিন বদলেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মক্কা, মদীনা এবং জেদ্দাসহ সঊদী আরবের বড় একটি অংশেই সবুজের মাত্রা বেড়েছে।

জর্ডানের আম্মানভিত্তিক আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান আরাবিয়া ওয়েদারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমাংশের বড় একটি এলাকায় সবুজ ঘাসের দেখা পাওয়া গেছে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেরা স্যাটেলাইট থেকে তোলা ছবিতে মক্কা ও মদীনা অঞ্চলের সবুজের চিত্র ধরা পড়েছে।

এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির কয়েকটি অঞ্চলে বেশ কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট বেশী ছিল এবং অনেকটা ধারাবাহিকভাবেই এই বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে ঊষ্ণ আবহওয়া এবং প্রয়োজনীয় বৃষ্টিপাতের কারণে অঞ্চলটিতে সবুজের পরিমাণ বেড়েই চলেছে।







প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ ছালেহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান-এর মৃত্যু
মিসরীয় পার্লামেন্টে আসছে নেকাব নিষিদ্ধের বিল
ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
সিরীয় গৃহযুদ্ধে ৩৩৬টি রাসায়নিক হামলা
৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
৫০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান (ফিলিপাইনের মুসলিমরা পেল স্বায়ত্তশাসন)
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
মধ্যপ্রাচ্যের বৃহৎ যাতায়াত ব্যবস্থা ‘হারামাইন এক্সপ্রেস’
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
বই পড়লে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা হয়
আরও
আরও
.