চলতি বছর সঊদী সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসাবে পবিত্র হজ্জ পালন করছেন ৯২টি দেশের প্রায় পাঁচ হাযার মুসলিম। তাঁদের মধ্যে রয়েছেন নওমুসলিম ইব্রাহীম রিচমন্ড। তিনি দক্ষিণ আফ্রিকার একটি গির্জার যাজক হিসাবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। গত তিন মাস আগে তিনি নিজ অনুসারীদের নিয়ে ইসলাম গ্রহণ করেন।

এক ভিডিও সাক্ষাৎকারে জনাব ইব্রাহীম বলেন, আমি দক্ষিণ আফ্রিকার একটি গির্জায় ১৫ বছর ধরে কাজ করেছি। সেখানে গির্জার আওতায় আমার লক্ষাধিক অনুসারী ছিল। একদিন আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমাচ্ছিলাম। তখন স্বপ্নে দেখলাম, কেউ আমাকে বলছে, ‘তোমার লোকদের সাদা কাপড় পরতে বলবে’। আমি ভেবে দেখি, এটা তো মুসলিমদের পোশাক। তাই সাধারণ স্বপ্ন মনে করে এটাকে আমি এড়িয়ে যাই। কিন্তু একবার, দুইবার করে কয়েকবার একই স্বপ্ন দেখতে থাকি। শেষবার আমাকে কঠোরভাবে অনুসারীদের কথাটি বলতে বলা হয়। অতঃপর আমি সবাইকে একত্র করে স্বপ্নে দেখা ঘটনা বর্ণনা করি এবং সবাইকে ইসলামের পথে আহবান জানাই। তখন কয়েক হাযার লোক একসঙ্গে কালেমা শাহাদত পাঠ করে। আমি তাদের এমন হঠাৎ পরিবর্তনে খুবই অবাক হয়ে পড়ি।

তিনি বলেন, ‘এরপর মুসলমানদের সঙ্গে আমার দেখা হয়। আমি তাদের স্বপ্নের কথা জানালে তারা জানাল, আমি হজ্জ পালন করতে মক্কায় যাব। আমি বিস্মিত হয়ে বললাম, তা কিভাবে সম্ভব? অতঃপর সঊদী সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসাবে হজ্জ করার সুযোগ আসলো। মক্কায় এসে আমি অভিভূত হয়ে পড়ি। ইহরামের সাদা কাপড় পরা হাজীদের দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে। আজ তা সত্যে পরিণত হয়েছে। এমন সম্মানিত স্থানে আসতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান।

[রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা সাদা পোষাক পরিধান কর। কেননা এটি পূত-পবিত্র (তিরমিযী হা/২৮১০)। তাছাড়া সাদা পোষাক সূর্যতাপ কম শোষণ করে। ফলে গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে। এটি যে আল্লাহর প্রিয় পোষাক, অত্র ঘটনায় সেটিও প্রমাণিত হয় (স.স.)]







মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যু
শারজায় ৩০টি মসজিদ উদ্বোধন
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
মসজিদে গুলি ছোঁড়ার পর পাল্টে গেল এক মার্কিন সেনার জীবন
সিরিয়া থেকে ৫০ টন স্বর্ণ পাচার করেছে যুক্তরাষ্ট্র
সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
আল-আকছা রক্ষা আন্দোলনে কুরআনের যে শিক্ষিকা ৭ বছরে ২৮ বার গ্রেফতার হন
ভারতীয় পাইলটের ছেলেকে লেখা পাকিস্তান সেনাবাহিনীর মর্মস্পর্শী চিঠি
কমিউনিস্ট নিষ্পেষণে সোভিয়েত রাশিয়ায় কুরআনের শিক্ষা জীবিত রাখার অনন্য কাহিনী
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
আরও
আরও
.