১২ হাযার কোটি টাকা ব্যয়ে নির্মিত হ’তে চলেছে ২০ হাযার বর্গমিটার আয়তন বিশিষ্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম জামে মসজিদ ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত হচ্ছে এ মসজিদটি। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী বছরের শুরুর দিকে নির্মাণাধীন এ বৃহত্তম মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

মসজিদটিতে একসঙ্গে ছালাত আদায় করতে পারবেন ১ লাখ ২০ হাযার মুছল্লী। মসজিদটির চত্বরে দ্য দাজমা আল-দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে। এর অনন্য আকর্ষণ হ’ল এটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’-এর ডিজাইন করা এ মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে দেশটির গৃহায়ণ মন্ত্রণালয়।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণের চিন্তা মাথায় ছিল বলে জানান নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি আহমাদ মাদানী। আলজেরিয়ার এ জামে মসজিদটি হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর তৃতীয় বৃহত্তম জামে মসজিদ।






সিরিয়া থেকে ৫০ টন স্বর্ণ পাচার করেছে যুক্তরাষ্ট্র
মুসলিম জাহান
কারাগারে বসেই কুরআনের হাফেয হ’লেন ১৩ হাযার কারাবন্দী
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন ‘বুর্জ খলীফা’
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
রামাযান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমাল কাতার; ১০ হাযার পণ্যের মূল্য ৭৫% কমালো আরব আমিরাতের সুপারশপ মালিকেরা
কিভাবে ছালাত পড়তে হয় তা জানে না আইএস সদস্যরা
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
আরও
আরও
.