দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশে একটি রহস্যময় কূপ রয়েছে। বছরের পর বছর ধরে সেখান থেকে পানি উত্তোলন করা হচ্ছে। এখন প্রতিদিন প্রায় ২ লাখ লিটার পানি তোলা হয় কূপটি থেকে। বিস্ময়কর ব্যাপার হ’ল এত পানি তোলা হ’লেও কিন্তু কূপের পানির স্তর একটুও নিচে নামে না। কিভাবে এই কূপ সৃষ্টি হয়েছে বা এটির বয়স কত সঠিকভাবে বলতে পারেনি এখানকার বাসিন্দারা। তবে কূপটিকে প্রাকৃতিক কূপ হিসাবে মানছেন সবাই।

ওয়াও প্রদেশে পানির একমাত্র উৎস এই কূপ। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সেখানকার শান্তিরক্ষায় নিয়োজিত আছে। কেবল তারাই ঐ কূপ থেকে দৈনিক প্রায় ১ লাখ লিটার পানি উত্তোলন করে। আর পুরো প্রদেশের ২ লাখ ৩২ হাযার মানুষ বাকী লক্ষাধিক লিটার পানি তোলে। সমগ্র দক্ষিণ সুদানে রয়েছে পানি সংকট। আর ওয়াও প্রদেশে পানির সংকট আরো তীব্র। পানির অভাবে অনেকেই দুই থেকে তিন মাস পর্যন্ত গোসল করেন না। ঐ কূপ থেকে পানি এনেই চাহিদা মেটাতে হয় পুরো প্রদেশবাসীর। ওয়াও প্রদেশের জনগণ ঐ কূপকে আল্লাহর দান হিসাবেই জানে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই পানি ফিল্টার করে জনগণের মধ্যে সরবরাহ করেন। এতে ওয়াও প্রদেশের মানুষজন অত্যন্ত খুশি। ওয়াও প্রদেশের বাসিন্দারা বলেন, যতদিন বেঁচে থাকব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ থাকব। তারা সোনার বাংলার সোনার মানুষ।

[এটি নিঃসন্দেহে আল্লাহর দান। তিনি তাঁর অনুগত বান্দাদের এভাবেই বাঁচিয়ে রাখবেন খাদ্য ও পানীয় দিয়ে। তিনি বলেন, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় কর এবং অকৃতজ্ঞ হয়ো না (বাক্বারা ২/১৫২)






এক সঙ্গে ৯ সন্তান দেড় বছরের বেশী সময় জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী মরক্কোর হালীমা
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মুসলিম জাহান
নিউইয়র্কের মসজিদে জুম‘আর খুৎবা ও ইমামতি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে তুরস্কের নতুন সামরিক শক্তি : শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
মুসলিম জাহান
শারজায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন একাডেমীর উদ্বোধন
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম (আল-আক্বছায় ইহূদীবাদী পুলিশের ভয়াবহ হামলা)
আরও
আরও
.