ইউরোপিয়ান দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের নিউ ওয়েস্ট যেলায় অবস্থিত ব্লু মসজিদে আযানের মধুর ধ্বনি শুনতে ভিড় জমাচ্ছেন অমুসলিমরাও। জানা যায়, সম্প্রতি এই মসজিদে উচ্চৈঃস্বরে আযান দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর মুসলিম-বিদ্বেষীরা তা বন্ধ করে দেয়। অতঃপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জুম‘আর আযানের মাধ্যমে উচ্চৈঃস্বরে আযান দেয়া শুরু হয়। ফলে স্থানীয় অমুসলিমরা আযানের ধ্বনি সরাসরি শুনতে কেমন লাগে সেজন্য প্রতিদিন সেখানে ঘুরে যাচ্ছেন। অনেকেই মোবাইলে আযান  রেকর্ড করছেন। কেমন লাগল আযান? এমন প্রশ্নের জবাবে অনেকেই বলছেন, সত্যিই এক অনন্য অনুভূতি। এই আবেগময় মুহূর্ত সারাজীবন মনে থাকবে।

প্রসঙ্গত, ইউরোপের এই দেশটিতে প্রায় ৫০০ মসজিদ রয়েছে। অধিকাংশ মসজিদেই মাইক ছাড়া আযান হয়। যদিও ১৯৮০ সালে সংবিধান সংশোধন করে সে দেশের সরকার সব মানুষকে নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার দেয়।

[অমুসলিম দেশগুলি এ থেকে শিক্ষা নিন (স.স.)]






হাদীছ গবেষণায় নির্মিত হচ্ছে ‘কিং সালমান হাদীছ কমপ্লেক্স’
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
ইস্রাঈলী হামলায় ইয়াতীম হয়েছে ২৫ হাযার ফিলিস্তীনী শিশু
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
দুর্নীতির অভিযোগে ভাইয়ের অফিস সীলগালা করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
মুসলিম জাহান
মুসলিম জাহান
দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
মুসলিম জাহান
দৃষ্টিহীন লেবাননী সাজিদার কুরআন হিফয
২০ বছর কোমায় থাকা সঊদী প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
চরমপন্থীদের কারণে পাকিস্তানের ক্ষতি ১০ হাযার ৭শ কোটি ডলার
আরও
আরও
.