বিপুল পরিমাণ বিক্রি হওয়া জনপ্রিয় সংস্থার স্যানিটারি ন্যাপকিনগুলিতে পাওয়া গেছে একাধিক বিপজ্জনক কেমিক্যাল। যার সঙ্গে দীর্ঘসময় সংস্পর্শ ঘটে নারী দেহের সংবেদনশীল অঙ্গের। যা ত্বকের চেয়ে অধিক হারে রাসায়নিক শোষণ করে থাকে। এর ফলে ভয়ানক রোগ বাসা বাধাতে পারে মহিলাদের শরীরে। হ’তে পারে হৃদযন্ত্রের কঠিন অসুখ, ডায়াবেটিস, এমনকি ক্যানসারের মতো মারণ রোগও। এমনটাই দাবী করেছে দিল্লীর একদল গবেষক। সম্প্রতি ‘মেন্সট্রুয়াল ওয়েস্ট ২০২২’ শিরোনামে একটি সমীক্ষাপত্র প্রকাশ করেছে তারা। প্রচলিত ১০টি ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন নিয়ে গবেষণা করে সবকটিতেই বিপুল পরিমাণ বিপজ্জনক কেমিক্যালের উপস্থিতি পেয়েছেন তারা। তাদের দাবী, এতে এমন কিছু কেমিক্যাল রয়েছে যার ফলে হৃদযন্ত্রের অসুখ হ’তে পারে, ভবিষ্যতে সন্তান উৎপাদনের সমস্যা দেখা দিতে পারে, ডায়াবেটিস হ’তে পারে। এর সংস্পর্শে আসা মা জন্মগত ত্রুটি থাকা সন্তান প্রসব করতে পারেন। এমনকি ক্যানসারের মতো মারণ অসুখও হ’তে পারে।







ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
সামাজিক মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রীনকার্ড বাতিল
কালো টাকায় ভাসছে ৩৬ শতাংশ শীর্ষস্থানীয় মার্কিন থিংক ট্যাংক
ব্লগার ও জঙ্গীরা মানবতার ক্ষতি করছে - পুলিশ মহাপরিদর্শক
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
চারদেশীয় সড়ক যোগাযোগ : পুরোটাই ভারতের লাভ
যুগান্তকারী রায় : সংসারজীবনে ফিরলেন ৫০ দম্পতি
নিউমোনিয়ায় ১ কোটি ১০ লাখ শিশু প্রাণ হারাবে
আরও
আরও
.