দিল্লি-চেন্নাই-হায়দ্রাবাদ সহ ভারতের অন্তত ২১টি বড় শহর আর মাত্র দেড় বছরের মধ্যে সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়তে পারে বলে সরকারের পরিকল্পনা সংস্থার এক রিপোর্টে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চেন্নাই শহরে তীব্র পানিসংকট চলছে। মহারাষ্ট্র-কর্নাটক-তেলেঙ্গানা সহ ভারতের এক বিস্তীর্ণ অংশ খরার কবলে। ভারতের অন্যতম প্রধান মহানগর চেন্নাইতে গত বেশ কয়েক সপ্তাহ ধরে পানির জন্য কার্যত হাহাকার চলছে। গরিব বস্তিবাসী থেকে শুরু করে বহুতল অ্যাপার্টমেন্টের মধ্যবিত্ত, সকলকেই বেসরকারী ট্যাঙ্কার থেকে পানি কিনতে হচ্ছে চড়া দামে। চারজনের একটা মধ্যবিত্ত পরিবারকে সপ্তাহে পানির জন্য খরচ করতে হচ্ছে প্রায় পাঁচ হাযার রুপি। এদিকে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ বলছে, আজ চেন্নাইয়ের যা পরিস্থিতি, আর মাত্র দেড় বছরের মধ্যে ভারতের অন্তত ২১টি বড় শহরও সেভাবেই পানিশূন্য হয়ে পড়তে পারে। নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান রাজীব কুমার বলেন, ইতিহাস সম্ভবত এই প্রথমবার টানা ছয় বছর ধরে ভারতে মৌসুমী বৃষ্টিপাতে ঘাটতি দেখা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু মৌসুমী বৃষ্টিপাত কম হওয়াটাই দেশে এই পানিসঙ্কটের একমাত্র কারণ নয়। বরং ভূগর্ভস্থ পানির অপব্যবহার এবং আধুনিকায়নের নামে বৃষ্টির পানি সংরক্ষণের প্রাচীন পদ্ধতি পরিত্যাগের ফলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা দেশটিকে দ্রুত ঠেলে দিচ্ছে এক ভয়াবহ পানিশূন্যতার দিকে।






একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
আগামী ১০ বছরে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ
আদালতের রায়ে ৪৫ দম্পতির মুখে হাসি
পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
রোহিঙ্গারা বাঙালী, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে হবে - -মিয়ানমার সেনাপ্রধান
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু। জানাযায় আসেনি ছেলে-মেয়ে বা কোন আত্মীয়-স্বজন
অপরাধীর অভাবে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডে
ভিনগ্রহবাসীর জন্য জাদুঘর!
স্বর্ণের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি (দিনাজপুরের হিলিতে লোহার খনি আবিষ্কার)
আরও
আরও
.