নিউইয়র্কে ৬ থেকে ১০ লাখ মুসলিমের বাস হ’লেও তাদের জন্য কোন কবরস্থান নেই। নিউজার্সির স্টেট মেমোরিয়াল পার্ক সেমিট্রিসহ দু’একটি সমাধিক্ষেত্রে মুসলমানদের জন্য অল্পস্বল্প যে জায়গা আছে, সেখানে লাশ দাফনে ৬ থেকে ১৪ হাযার ডলার গুনতে হয়। তাই বেশিরভাগ মুসলিমকেই খুঁজতে হয় বিকল্প উপায়। ফিলিস্তীনী আমেরিকান নাগরিক নূরুদ্দীন বলেন, আমাদের এখানে মরার সামর্থ্য নেই। কারণ এখানে মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করলে দাফনের খরচ যোগানোই কঠিন। আমরা যাতে নিজস্ব একটি কবরস্থান পাই, সেজন্য নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত। 

সম্প্রতি এমনি একটি ঘটনার অবতারণা হয়েছে এখানে। আলী নামে জন্মগত এক ইরানী পুরুষ মৃত্যুবরণ করলেও তাকে দাফন করার সামর্থ্য নেই তার রুশ স্ত্রী সেভতলানার। তাই তার লাশ কবরস্থ হ’তে চলে যাবে ইরানে। দেশটির মুসলিম দাফন বিভাগের প্রেসিডেন্ট আহমাদ কারগীর মতে, যুক্তরাষ্ট্রে শেষকৃত্য নিয়ে রীতিমতো বাণিজ্য হয়, থাকে নানা আয়োজন। এখানে প্রথাগত একটি দাফনানুষ্ঠানে ৬ থেকে ৫০ হাযার মার্কিন ডলার পর্যন্ত খরচ হয়। কিন্তু ইসলামে এত খরচকে অপচয় হিসাবে দেখা হয়। তাই অধিকাংশের পক্ষে এ খরচ করা সম্ভব হয় না। 

[গণতন্ত্র ও মানবাধিকারের দেশ আমেরিকায় মুসলমানদের মৃত্যুর পরেও দাফনের অধিকার নেই। কি চমৎকার সভ্য দেশ! ধিক শত ধিক তোমাদের জন্য (স.স.)] 





বিষয়সমূহ: পাপ
ঋণের দায়ে সন্তানের আত্মহত্যা, ১লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা আয়োজন করলেন পিতা
বিনা পারিশ্রমিকে ৩৭ হাযার শিশুর সার্জারী করেছেন যে প্লাস্টিক সার্জন
মাদক ব্যবসার কারণে বছরে পাচার হচ্ছে ৫ হাযার কোটি টাকা
মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
ইউজিসি বিলুপ্ত করে গঠিত হচ্ছে শক্তিশালী বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন
মোবারকগঞ্জ সরকারী চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
রফতানি হচ্ছে পাটখড়ির ছাই
আরও
আরও
.