২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওযন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশী মানুষ। সংখ্যার বিচারে যা ৪০০ কোটিরও বেশী। আর অতিরিক্তি মোটা হওয়ার এই হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে শিশুদের মধ্যে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনই কোনও পদক্ষেপ না নেওয়া হ’লে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশী জনসংখ্যা স্থূল বা অতিরিক্ত ওযনের শিকার হবে বলে সতর্ক করে দিয়েছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। এছাড়া শিশুদের মধ্যে মোটা হওয়ার এই হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলেও এতে বলা হয়েছে। বিবিসি বলছে, বিশ্বব্যাপী স্থূলতা সবচেয়ে বেশী বৃদ্ধি পাবে এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই আফ্রিকা এবং এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ।

স্থূলতার হার বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে, বেশী বেশী প্রক্রিয়াজাত প্যাকেট খাবার, বেশী মাত্রায় বসে থাকার অভ্যাস, খাদ্য সরবরাহ ও বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি এবং স্বাস্থ্য শিক্ষায় সহায়তা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা না থাকা।







মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
শূকরের গোশত খাওয়ালো শওকতকে
ব্রিটিশ লেখকের আশঙ্কা : ২০ বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
যুক্তরাষ্ট্র সিরিয়াকে টুকরা টুকরা করতে চায় - জার্মান সাংবাদিক
করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু
ভারতে ৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু এবং সেখানে একজন মুসলিমের চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
পলিথিনের বিকল্প হ’তে পারে পাটের পলিমার
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
আরও
আরও
.