জেন জি’ তথা তরুণদের দুই দিনের বিক্ষোভে নেপালের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। ৮ ও ৯ই সেপ্টেম্বর ২ দিনের এই আন্দোলনে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ ফ্লাইট বুকিং বন্ধ থাকায় আনুমানিক ৩ ট্রিলিয়ন তথা ৩ লাখ কোটি রুপির ক্ষতি হয়েছে, যা নেপালের দেড় বছরের বাজেটের প্রায় সমান। শুধুমাত্র পর্যটন খাতেই ক্ষতি হয়েছে ২৫ বিলিয়ন রুপি। নেপালের কাঠমান্ডু পোস্ট ও হিমালয় টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে দুই ডজনের অধিক হোটেল ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রাজধানী কাঠমান্ডুর হিলটন হোটেল একাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ ৮ বিলিয়ন রুপিরও অধিক।







৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
৬২% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অতিরিক্ত লবণ
৪০ জন মুমূর্ষ শিশুকে দত্তক নিয়ে আলোচনায় মুহাম্মাদ বাজেক
স্বদেশ-বিদেশ
দশ হাযার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে সরকার
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
বাংলাদেশী কর্মচারীর বিবাহ অনুষ্ঠানে ছুটে এলেন সঊদী চাকরিদাতা, জানালেন অনুভূতি
চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
এনজিও ঋণে রিকশাচালক লোকমানের আত্মহত্যা
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
আরও
আরও
.