ভারতীয় বিমানবাহিনীর কোন কর্মকর্তা ও জওয়ান দাড়ি রাখতে পারবে না এবং দাড়ি রাখা কোন মৌলিক অধিকার নয়। বিমানবাহিনীর সব ধর্মাবলম্বীকেই এ সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সম্প্রতি দাড়ি রাখায় বরখাস্ত হওয়া এক মুসলিম সেনার আবেদন খারিজ করে এ নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ। লম্বা দাড়ি রাখায় ২০০৮ সালে ভারতীয় বিমানবাহিনীর সেনা আনছারী আফতাবকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে আফতাবের দাবী ছিল, শিখ ধর্মাবলম্বীদের যদি বাহিনীতে পাগড়ি পরার অধিকার থাকে মুসলিমদেরও দাড়ি রাখার অধিকার দেওয়া হোক। কিন্তু মামলার শুনানিতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়, মুসলিম ধর্মাবলম্বী সব মানুষ দাড়ি রাখেন না। দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না।






মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার ৪৪৪০ শিশু
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা উইঘুরদের
বছরের প্রথমদিনেই আমেরিকায় নিজ গুলিতে ১৩২ জনের আত্মহত্যা
ইসলাম প্রচারে এগিয়ে নিউজিল্যান্ডের মুসলিমরা
আফগানিস্তানে নিষিদ্ধ করা হ’ল বিক্ষোভ
জন্মদাতা বা জন্মদাত্রী থেকে যাচ্ছে অদৃশ্যে (বাড়ছে নবজাতক হত্যাকান্ড)
বেশী সন্তান জন্ম দিলে লাখ রুপি পুরস্কার!
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
স্বদেশ-বিদেশ
গাছ বিক্রি করে হজ্জের স্বপ্ন পূরণ
আরও
আরও
.