সরকারী চাকুরীর বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারী চাকুরীতে কোন কোটা থাকবে না, শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে সাধারণ ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে গত ১১ই এপ্রিল বুধবার তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাদের সন্তানদের সুবিধা দেবার জন্য ১৯৭২ সালে প্রথম এ কোটা ব্যবস্থা চালু হয়। যা বর্তমানে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের জন্য প্রযোজ্য হচ্ছে। পরবর্তীতে দেশের অনগ্রসর মানুষদের সুবিধা দেবার জন্য কোটার পরিধি বৃদ্ধি করা হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সূত্র মতে, প্রথম শ্রেণীর সরকারী চাকুরীতে মোট পাঁচটা ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা রয়েছে। যথা মুক্তিযোদ্ধা কোটা ৩০%, যেলা কোটা ১০%, নারী কোটা ১০%, উপজাতি কোটা ৫%, প্রতিবন্ধী কোটা ১%। অর্থাৎ কোটা ব্যতীত ৪৬% চাকুরী সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য হয়।







সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
দেশে গত এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাযার
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
হজ্জ ব্যবস্থাপনা দল : সরকারী খরচে সঊদী আরব যেতে তদবির কর্মকর্তাদের
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
পাটকাঠি থেকে ছাপার কালি উদ্ভাবন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাযার কোটি টাকার বাজেট পেশ
ভালোবাসার অভাবে ভয়ানক ‘অভিমান’
নোবেল পুরস্কার ২০১৮
আরও
আরও
.