সব ধরনের জনমত জরিপ ও পন্ডিতদের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রার্থী ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। মোট ভোটের হিসাবে কিছুটা পিছিয়ে থেকেও ইলেক্টোরাল ভোটের জোরে জিতে গেছেন রিপাবলিকান দলের এই প্রার্থী। এ পর্যন্ত পাওয়া হিসাবে ট্রাম্প ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬ টি এবং হিলারী পেয়েছেন ২৩২ টি। আর পপুলার ভোট ট্রাম্প পেয়েছেন ৪৭.৮ শতাংশ এবং হিলারী পেয়েছেন ৪৬.৯ শতাংশ। সে হিসাবে হিলারী সাড়ে ১১ লক্ষাধিক পপুলার ভোট বেশী পেয়েছেন। কিন্তু দেশটির নির্বাচন সিস্টেম অনুযায়ী ন্যূনতম ২৭০ টি ইলেক্টোরাল ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইশ’ বছরের রাজনীতির ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একমাত্র ব্যক্তি, যিনি দেশটির প্রথম অরাজনৈতিক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। হাউজিং ও ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে রাজসিক উত্থান সত্যিই অবাক করার মতো। দলে ১৬ জন প্রার্থীকে পরাজিত করে তিনি রিপাবলিকান দলের প্রার্থী মনোনীত হন।

এছাড়া নির্বাচনের পূর্বে বিশ্বের তাবৎ রাজনৈতিক বোদ্ধারা একমত ছিলেন যে, নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী হিলারীর বিজয় সুনিশ্চিত। নির্বাচনের জরিপে মিডিয়াগুলো শেষ মুহূর্তে হিলারীর জয়ের সম্ভাবনা দেখেছিলেন ৯১ শতাংশ। অথচ ব্যালটের বিপ্লবে পরাজিত হয়েছে অন্য সবার চাওয়া-পাওয়া ও প্রত্যাশা।







শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা
ঢাকায় শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
রোহিঙ্গাদের গ্রামগুলো মানচিত্র থেকেও মুছে ফেলছে মিয়ানমার
সর্বাধিক বই পড়েন আমেরিকানরা, বাংলাদেশীদের অবস্থান ৯৭তম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
সঊদী অর্থায়নে দেশজুড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ নির্মিত হবে
দেশে বছরে গড়ে ১৫ হাযার আত্মহত্যা হচ্ছে, শীর্ষে যশোর
জাতিসংঘের সনদ ছিড়ে ফেললেন ইস্রাঈলী রাষ্ট্রদূত
চোখে মাইক্রো চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
আরও
আরও
.