বগুড়ায় অবস্থিত জাতীয় প্রতিষ্ঠান মসলা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর এই কেন্দ্রের বিজ্ঞানীরা নিরন্তর গবেষণার মাধ্যমে ১৫টি মসলার ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। মসলার এই উচ্চ ফলনশীল জাত এখন দেশের বিভিন্ন এলাকায় কৃষকরা চাষাবাদও করছে। মসলার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরো ৮৪টি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। অন্যদিকে পুনরায় নতুন জাত অবমুক্তির জন্য বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে আরো ১২টি মসলা অগ্রবর্তী লাইনে রয়েছে। মসলা গবেষণা কেন্দ্রে বর্তমানে বিভিন্ন মসলা ফসলের ২৪২টি দেশী এবং ১৫টি বিদেশী জার্মপ্লাজম সংগৃহীত রয়েছে বলে জানানো হয়েছে। দেশের মসলা জাতীয় খাদ্যপণ্যের চাহিদা পূরণ ও বিদেশ থেকে মসলা আমদানী কমানোর লক্ষ্যে ১৯৯৪ সালে বগুড়ার শিবগঞ্জ উপযেলার রায়নগর ইউনিয়নে এবং ঐতিহাসিক মহাস্থানগড়ের অদূরে ৭০ একর জমির উপর মসলা গবেষণা কেন্দ্রটি স্থাপন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

মসলা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার আগে দেশে মসলা জাতীয় ফসলের উৎপাদন ছিল ৩.১৩ লাখ টন। প্রতিষ্ঠার পর গত ২ যুগে গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে চাষাবাদের ফলে বর্তমানে উৎপাদন ২৪.৮৮ লাখ টনে দাঁড়িয়েছে।






বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
স্বদেশ-বিদেশ
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংকে ভারতীয় সফটওয়্যার যুগের অবসান : ফিরল সাইবার সার্বভৌমত্ব
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাঊনী সরকার জাহান্নামে জ্বলবে-আয়ারল্যান্ডের এমপি টমাস গোল্ড
আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
অলস সময় কাটাচ্ছে দেশের ৩৯ শতাংশ তরুণ
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
আরও
আরও
.