দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৮শে এপ্রিল পাবনা যেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রয়োজনীয় কারিগরী পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারীতে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন শুরু হ’তে পারে। এখান থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে টানা ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ থেকে ১২ শতাংশ পূরণ করবে। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো ৩০ বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জীবাশ্ম জ্বালানীর তুলনায় কম খরচে বিদ্যুৎ উৎপাদনের এই সক্ষমতা দেশের উত্তরাঞ্চলে শিল্পায়ন ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।







দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
২০১৮ মানবাধিকার লঙ্ঘনের বছর
স্বদেশ-বিদেশ
যৌন হেনস্তার আখড়া ইউরোপীয় পার্লামেণ্ট
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
সিঙ্গাপুরে দুই দশকের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ২০২২ সালে
দেশের অর্ধেকের বেশী কৃষকের বছরে আয় ৩৪ হাযার টাকারও কম
বৃটেনে শিক্ষিত তরুণীরা ব্যাপক সংখ্যায় ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছে
সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন : আন্তর্জাতিক সংস্থার মতামত নিতে হাইকোর্টের নির্দেশ
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
অবশেষে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হ’ল বাগেরহাটের খানজাহান আলী মাযারে
আরও
আরও
.