রাসূলুল্লাহ (ছা.)-এর কাল্পনিক ব্যঙ্গচিত্র অঙ্কন করে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালানো সেই কুখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস আগুনে পুড়ে মারা গেছে। এই দুর্ঘটনায় তার দুই  নিরাপত্তারক্ষীও মারা গেছে। গত ৩রা অক্টোবর রবিবার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় লার্স ভিল্কস।

জানা যায়, পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন তিনি। সে সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এসময় গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই পুড়ে মারা যান ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ কর্মকর্তা।

২০০৭ সালে লার্স ভিল্কসের অাঁকা রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্রটি প্রকাশিত হয়। এরপর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। সেসময় থেকেই পুলিশ প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করে ভিল্কস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় কুখ্যাত এই কার্টুনিস্ট।






রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
শতবর্ষী নারী কাউন্সিলর নির্বাচিত
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
স্বদেশ-বিদেশ
করোনাকালে নতুন আতঙ্ক নোরো ভাইরাস
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
তালগাছ যেন নিজের সন্তান
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
ঢাকায় শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে
আরও
আরও
.