সারা বিশ্বেই দিন দিন বাড়ছে ইসলামের প্রচার-প্রসার। বাড়ছে মুসলিম জনসংখ্যা। পশ্চিমা বিশ্বে বৈরী পরিবেশেও ইসলাম তার গতিতে এগিয়ে চলছে। তবে বিস্ময়কর ব্যাপার হ’ল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, যেখানে প্রায় আট হাযার মুসলিমের বসবাস, সেখানে একটি মসজিদও নেই। ফলে পবিত্র রামাযানেও ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে গিয়ে তৃপ্তি ভরে ইবাদত করতে পারছেন না।

ভুটানের মুসলমানরা বহুবার ভুটান সরকারের কাছে মসজিদ নির্মাণের আবেদন করলেও মসজিদ তৈরী করার কোন উদ্যোগ হাতে নেয়নি সরকার। কারণ সেখানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে ছালাত আদায়ের অনুমতি নেই। অথচ ভুটানে বহু বৌদ্ধ মন্দির রয়েছে। এমনকি রয়েছে একাধিক হিন্দু মন্দিরও।

মসজিদ প্রতিষ্ঠিত হ’লে তা সেন্টারে পরিণত হয় এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখে; এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন। তাই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা শঙ্কায় থাকেন। ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবীও দিন দিন জোরালো হচ্ছে। মুসলমান পর্যটকদেরও ছালাত পড়তে হয় হোটেলে। ভুটানে বাংলাদেশ দূতাবাসে ছালাতের ব্যবস্থা আছে। সেখানেই জুম‘আর ছালাত হয়ে থাকে।







বিনা পারিশ্রমিকে ৩৭ হাযার শিশুর সার্জারী করেছেন যে প্লাস্টিক সার্জন
স্বদেশ-বিদেশ
১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
স্বদেশ-বিদেশ
স্বদেশ-বিদেশ
বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
কুরবানীর পশুর উচ্ছিষ্টে বাণিজ্য হাযার কোটি টাকা!
প্রাথমিক থেকে দ্বাদশের শিক্ষাক্রম বদলে যাচ্ছে
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
হজ্জ ব্যবস্থাপনা দল : সরকারী খরচে সঊদী আরব যেতে তদবির কর্মকর্তাদের
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
আরও
আরও
.