করোনা মহামারির ভয়াবহ সংক্রমণের মধ্যেই দেখা দিয়েছে নতুন এক সংক্রমণ নোরোভাইরাস। ইতিমধ্যে ব্রিটেনে নতুন এই  ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। শিশুদের জন্য এই ভাইরাস হ’তে পারে বেশ বিপজ্জনক। পাবলিক হেলথ ইংল্যান্ডের রিপোর্ট অনুযায়ী, মে মাসের শেষের দিক থেকে সংক্রমণ বাড়ছে নোরো ভাইরাসের।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিত ব্যক্তি কোটি ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। তার ছড়ানো ভাইরাসের সামান্য অংশ অন্য কারো দেহে গেলে সংক্রমিত হ’তে পারেন যে কেউই। চিকিৎসকরা জানাচ্ছেন, সংক্রমিত ব্যক্তির বমি থেকে ছড়াতে পারে সংক্রমণ। এমনকি সংক্রমিত পানি ও খাবার থেকে ছড়ায় এই ভাইরাস। অতএব খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। পুকুরের পানি পান করলে সেখান থেকেও ছড়াতে পারে সংক্রমণ। চিকিৎসকগণ বেশী বেশী পানি বা তরল খাবার খেতে বলেন। তবে নোরো ভাইরাসের এখনো কোনও নির্দিষ্ট ওষুধ তৈরী হয়নি।

[তওবা ও ইবাদতের মাধ্যমে সবাইকে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করতে হবে। নইলে একটার পর একটা গযব আসতেই থাকবে। অতএব সাবধান! (স.স.)]






সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
নির্বাচন পরবর্তী সহিংসতা
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
চিলকট তদন্ত প্রতিবেদন : বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ব্লেয়ারকে
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
পাকিস্তানী সমাজসেবী আব্দুস সাত্তার ইদির মৃত্যু
ট্রাম্প ৩ বছরে ১৬ হাযার বার মিথ্যা বলেছেন
ফ্রান্সে ঋণের দায়ে গোটা পরিবারের আত্মহত্যা!
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
অযোধ্যায় তৈরি হ’তে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ
আরও
আরও
.