তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ, রাশিয়ার স্বার্থে রূপপুর পারমাণবিক প্রকল্প, জাপানের স্বার্থে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ পরিবেশ বিধ্বংসী প্রকল্প সমূহ বাতিল করতে হবে। কারণ এসব প্রকল্প দিয়ে লুটেরা রাশিয়া, ভারত ও চীনের কোম্পানীগুলি লাভবান হ’লেও বাংলাদেশের পরিবেশ বিপন্ন হবে, উদ্বাস্ত্ত হবে বাংলাদেশের মানুষ।

গত ২৬শে আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসব পরিবেশ বিধ্বংসী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আবহাওয়া পরিবর্তনের ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যার ফলে করোনা মহামারির মতো আরও অনেক মহামারিতে পড়তে হবে এদেশের মানুষকে। সুতরাং অবিলম্বে এসব প্রকল্প বাতিল করতে হবে। তিনি আরও বলেন, লাখ লাখ মানুষের গণআন্দোলনের মাধ্যমে ফুলবাড়ীতে সেদিন যে চুক্তি হয়েছিল, সেই ৬ দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হ’লেও লুটেরা কোম্পানীগুলি আবার নাম পাল্টিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে বন, নদী ও পরিবেশ ধ্বংস করে জনবিরোধী কোন প্রকল্প নয়। ফুলবাড়ী আন্দোলনের ধারাবাহিকতায় সুন্দরবন আন্দোলন হয়েছে। তাই ফুলবাড়ী চুক্তি নিয়ে আবারও কোন চক্রান্ত করা হ’লে তার পরিণতি হবে ভয়াবহ।

অধ্যাপক আনু মুহাম্মদ






ধর্মীয় ও ঐতিহ্যগত আবহে ইংল্যান্ড সহ ১৫টি দেশের রাজা হিসাবে শপথ নিলেন তৃতীয় চার্লস
ভারতজুড়ে মসজিদ ধ্বংসের পরিকল্পনা করছে কট্টর হিন্দুত্ববাদীরা!
হাযার হাযার মানুষকে করোনা থেকে রক্ষা করেছে মাস্ক
জ্যোতির্বিদ্যায় হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশী তরুণ
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন পিতা সম্পত্তির লোভে সন্তানদের হুমকি
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
দেশে দারিদ্রে্যর হার ২১ দশমিক ৮%
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
বিশ্বে পরোক্ষ ধূমপানের শিকার ২৭০ কোটি মানুষ : বছরে মৃত্যু ১৭ লাখ
নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে সবাইকে স্থানান্তরের আশা (ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা)
হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
আরও
আরও
.