ভারতের রাজস্থানের শিক্ষামন্ত্রী ‘বাসুদেব দেবনানী’ বলেছেন, গরুই একমাত্র প্রাণী যেটি বায়ুমন্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে। শুধু তাই নয়, এ বিষয়ের বৈজ্ঞানিক গুরুত্ব অনুধাবনের বিষয়ে জোর দেয়ার আহবান জানান তিনি। রাজস্থানের শিক্ষা বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেবনানী রাজস্থানের হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। শুধু তাই নয়, তাঁর মতে গরুর কাছাকাছি থাকলে সর্দি-কাশির মত রোগ অনায়াসে সেরে যাবে। গরুর গোবরে রয়েছে প্রচুর ভিটামিন বি। তরুণদের গরু সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও তিনি আহবান জানান।

তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ২০০৬ সালের এক প্রতিবেদনে বলেছিল, গরুসহ গবাদি পশু ১৮ শতাংশ গ্রীন হাউজ গ্যাসের জন্য দায়ী। যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে। এর পরিমাণ গাড়ি, বিমান এবং সব ধরনের যানবাহনের সম্মিলিত উদগীরণের চেয়েও বেশী। প্রসঙ্গত, ভারতে গরুকে হিন্দু ধর্মীয় কারণে পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয় এবং নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সংঘ পরিবার সংশ্লিষ্ট গরু সংরক্ষণবাদীরা গরুর গোশত ভক্ষণ ও সংরক্ষণের সন্দেহে হতাহতের মতো ঘটনা ঘটিয়েছে।

[পাগল আর কাকে বলে? আল্লাহ এসব জাত পাগলদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করুন! (স.স.)]






ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
নারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদীনা
চলে গেলেন ইতালিতে ইসলাম প্রচারের অগ্রনায়ক শায়েখ আব্দুর রহমান রসারিও
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যু
ঢাকায় রোবট রেস্টুরেন্ট!
ক্যাসিনো-শহর লাসভেগাসের হৃৎপিন্ডে গড়ে উঠেছে মুসলিম ভিলেজ
ঢাকার ৯৫% শিশুর দেহে বিষাক্ত নিকোটিন
বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
৬ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটিই বন্ধ করে দিল জার্মানী
পশ্চিমবঙ্গের সমান বড় ভূখন্ড পাচ্ছে বাংলাদেশ, এ যেন দক্ষিণ তালপট্টির জবাব!
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.