বার্ধক্য একদিন বাধা দেবে আড্ডায়,
কত উদয়-অস্ত হারাবে ব্যস্ততায়।
কভু নিঃশব্দে দাঁড়াব বন্ধুর গোরে,
চিরচাঞ্চল্য রইবে না কোন খবরে।
সফেদ কেশে হয়তো সন্ধ্যাবেলা,
সহসা রোজ হবে না শুরু শব্দমেলা।
ডায়েরীর ওপরে ধুলোর আস্তরণ,
দুর্বল ফুঁয়ে নেত্র হবে বালুবরণ!
একদিন এই সত্য নিতে হবে মেনে,
হ’তে হবে প্রস্ত্তত! অজানায় বা জেনে।
হঠাৎ মৃত্যু মোর দ্বারে নাড়বে কড়া,
সেদিন বন্ধ হবে এপারের মহড়া!
বহুকাল হ’তে জানি আগামীর সত্য,
একালে গোছাও তবে ওকালের পথ্য!
-মুবাশশির সা‘দ