৮ই আগস্ট শুক্রবার বগুড়া : অদ্য ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া যেলার উদ্যোগে ৮টি মসজিদে জুম‘আর খুৎবাসহ সর্বমোট ২৯টি স্থানে দাওয়াতী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রত্যেক দাঈ জুম‘আর খুৎবার পর বাদ আছর, মাগরিব ও অনেকে বাদ এশা তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন। উক্ত দাওয়াতী সফরে যেলার সোনাতলা উপযেলার সোনাতলা আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ ৪টি মসজিদে দাওয়াতী সফর করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম; গাবতলী উপযেলার গোড়দহ পাক মদীনা জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন; ধুনট উপযেলার শিয়ালী চেয়ারম্যানবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম; সারিয়াকান্দি উপযেলার গোসাইবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার; শেরপুর উপযেলার লক্ষ্মীকোলা আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম; শাহজাহানপুর উপযেলার বোহাইল উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন রাজশাহীর নওদাপাড়া মারকাযের শিক্ষক হাফেয আব্দুল মতীন; সদর উপযেলার সুত্রাপুর আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর ও দুপচাচিয়া উপযেলার বেড়ুঞ্জ আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদানসহ দাওয়াতী সফর করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজিদুর রহমান।







দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
সংগঠন সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি পুনর্গঠন)
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
এলাকা সম্মেলন
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
প্রশিক্ষণ
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
প্রশিক্ষণ
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
মৃত্যু সংবাদ
আরও
আরও
.