সোনাহাটা, ধুনট, বগুড়া ১৩ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলার ধুনট উপযেলাধীন সোনাহাটা হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ধুনট উপযেলার উদ্যোগে উপযেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন ও উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু ছায়েম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুর রায্যাক।

মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ২০শে জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাযারস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধোবাউড়া উপযেলার উদ্যোগে উপযেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম খলীল ও ঢাকার যাত্রাবাড়ীস্থ মুহাম্মাদিয়া জামে মসজিদের খত্বীব আমীন বিন ইউসুফ ফারেসী।







মহিলা সমাবেশ
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
রাঙামাটির লংগদুতে দাওয়াতী সফর
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দায়িত্বশীল বৈঠক
ইসলামী সম্মেলন (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি!) - -আমীরে জামা‘আত
প্রবাসী সংবাদ
যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক - ছাত্রদের প্রতি আমীরে জামা‘আত
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
যুবসংঘ ও আল-‘আওন
আল-‘আওন
আরও
আরও
.