নরসিংদী ২৬শে জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন স্বর্পনিগৈর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব মুহাম্মাদ আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার।

সন্তোষপুর পশ্চিমপাড়া, শাহমখদুম, রাজশাহী ৯ই ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহ মখদুম থানাধীন      সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ গিয়াছুদ্দীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সদর-পূর্ব উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মাকবূল হোসাইন।






মাসিক ইজতেমা
সংগঠন সংবাদ
প্রথম ১২ তাকবীরে ঈদের ছালাত আদায়
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
কেন্দ্রীয় দাঈর সফর; দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ
তাখাছ্ছুছ বিভাগের উদ্বোধন : মারকাযের ইতিহাসে নতুন মাইলফলক (মারকায সংবাদ)
আল-‘আওন
তাবলীগী ইজতেমা ২০১৭ সম্পন্ন
৬ষ্ঠ বার্ষিক কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
আরও
আরও
.