১৩ই নভেম্বর বৃহস্পতিবার নওদাপাড়া রাজশাহী : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও মারকাযের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ও মারকায নির্বাহী পরিচালনা কমিটির পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, হিফয বিভাগের পরিচালক হাফেয লুৎফর রহমান ও শিক্ষক হাফেয আব্দুল্লাহ আল মা‘রূফ। এছাড়াও অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর আমেলা সদস্যবৃন্দ, মারকাযের শিক্ষকমন্ডলী ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের হিফয সমাপ্তকারী ২২ জন ও ২০২৫ সালের ২৮ জন ছাত্রকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন হিফয বিভাগের সহ-পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

 







আঞ্চলিক প্রশিক্ষণ
মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ
দায়িত্বশীল বৈঠক
নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : জয়পুরহাট
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
প্রশিক্ষণ
মৃত্যু সংবাদ (তোফাযযল হোসাইন)
অন্যান্য
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.