বিরল, দিনাজপুর ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বিরল থানা সদরের বায়তুন নূর জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বিরল উপযেলার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খালিদ মাহমূদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরল উপযেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, অত্র মসজিদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম, আব্দুল লতীফ,  বিরল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল মজীদ ও ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ সবুজার ছিদ্দীক। উক্ত সমাবেশে কেন্দ্রীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক রাশেদুল আলম, জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমান, রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। সমাবেশে ইসলামী জাগরণী পরিবেশন করেন যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক আলমগীর হোসাইন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তোফায্যল হোসাইন মাষ্টার ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি সাজ্জাদ হোসাইন সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল এবং দিনাজপুর সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বোচাগঞ্জ প্রভৃতি উপযেলা থেকে কর্মী ও দায়িত্বশীলগণ সমাবেশে যোগদান করেন। সমাবেশে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর প্রচার বিভাগ কর্তৃক সদ্য প্রকাশিত ‘চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব’ শীর্ষক বইটি শ্রোতাদের মধ্যে এক হাযার কপি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বই মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে উপহার হিসাবে তুলে দেন কেন্দ্রীয় মেহমানগণ।   







‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
হকপন্থীদের আন্দোলনই হ’ল আহলেহাদীছ আন্দোলন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৪
ইসলামী সম্মেলন; প্রশিক্ষণ; কেন্দ্রীয় দাঈর সফর
মৃত্যু সংবাদ (তোফাযযল হোসাইন)
মুহতারাম আমীরে জামা‘আতকে ‘শায়খুল হাদীছ’ হিসাবে বিশেষ সম্মাননা প্রদান (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দেশব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ ২০১৭
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৫
সুধী সমাবেশ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আরও
আরও
.