‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও গাইবান্ধা যেলার গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদের সাবেক সিনিয়র সভাপতি নূরুল ইসলাম প্রধান (৮৬) বার্ধক্যজনিত কারণে বগুড়া হেলথ সিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ই জুন বুধবার সকাল ১০-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। এদিন বিকাল ৩-টায় গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদের সামনে তার প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন অত্র মসজিদের খতীব মাহবূবুর রহমান। অতঃপর বিকাল ৫-টায় তার নিজ গ্রাম দক্ষিণ ফুলবাড়ী আহলেহাদীছ জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আমীরে জামা‘আতের পক্ষে তাঁর জ্যেষ্ঠপুত্র ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় আল-‘আওনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক দেলাওয়ার হোসাইন, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ‘আওনুল মা‘বূদ, সাংগঠনিক সম্পাদক আবু হানীফ মোল্লা, ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও আহলেহাদীছ পেশাজীবী ফোরামের যেলা সভাপতি শওকত হাসানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।







৪র্থ বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
প্রবাসী সংবাদ
মৃত্যু সংবাদ
যুবসংঘ (আল-‘আওন)
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
সোনামণি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
কেন্দ্রীয় দাঈর সফর
ইয়াকূব হোসাইন মাস্টার-এর মৃত্যু সংবাদ (ঝিনাইদহ যেলা)
আরও
আরও
.