গত ৩০শে আগস্ট শুক্রবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০১৯-২০২১ সেশনের মজলিসে আমেলা ও মজলিসে শূরা পুনর্গঠন ও যেলা সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকদের মনোনয়নের পর গঠনতন্ত্রের ৮(৪-খ) ও ২২(৪) ধারা অনুযায়ী দেশব্যাপী পূর্ণাঙ্গ যেলা কমিটি গঠনের কাজ ধারাবাহিকভাবে চলছে। ইতিমধ্যে গঠনকৃত যেলা সমূহের সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নে পেশ করা হ’ল।-

১. মণিরামপুর, যশোর ১লা সেপ্টেম্বর রবিবার : অদ্য দুপুর ১২-টায় যেলার মণিরামপুর উপযেলাধীন চন্ডিপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ.ন.ম. বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। ডা. আ.ন.ম. বযলুর রশীদকে সভপতি ও মাওলানা মুনীরুয্যামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২. ডাকবাংলা, ঝিনাইদহ ৪ঠা সেপ্টেম্বর বুধবার : অদ্য আছর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভা শেষে মুহাম্মাদ মকবূল হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ হারূণুর রশীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩. কুষ্টিয়া ৬ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার হাশিমুদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও শূরা সদস্য তরীকুয্যামান। সভা শেষে মাস্টার হাশিমুদ্দীন সরকারকে সভাপতি ও মুহাম্মাদ হাসান আল-মাহমূদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪. দামুড়হুদা, চুয়াডাঙ্গা ৮ই সেপ্টেম্বর রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও শূরা সদস্য তরীকুযযামান। সভা শেষে মুহাম্মাদ সাঈদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ ইয়াকূব আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।

৫. কালদিয়া, বাগেরহাট ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের পার্শববর্তী কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদ্রাসা ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলতাফ হোসাইন ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ গোলাম মোক্তাদির। সভা শেষে মাওলানা আহমাদ আলী রহমানীকে সভাপতি ও মাওলানা যুবায়ের ঢালীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৬. শাসনগাছা, কুমিল্লা ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার ও দফতর সম্পাদক আব্দুল বাছীর। সভা শেষে  মাওলানা ছফিউল্লাহকে সভাপতি ও মাওলানা জামীলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৭. পাঁচদোনা, নরসিংদী ১১ই সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পাঁচদোনা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নরসিংদী যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার ও দফতর সম্পাদক আব্দুল বাছীর। সভা শেষে মাওলানা কাযী আমীনুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৮. বাঁকাল, সাতক্ষীরা ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বিকাল ৩-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির ও শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান। সভা শেষে মাওলানা আব্দুল মান্নানকে সভাপতি ও মাওলানা আলতাফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৯. ঢাকা-দক্ষিণ, বংশাল ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আন্দোলন’-এর ঢাকা অফিসে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। সভা শেষে মুহাম্মাদ আহসানকে সভাপতি ও মুহাম্মাদ আযীমুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা-দক্ষিণ যেলা কমিটি নতুনভাবে গঠন করা হয়।

১০. গোবরচাকা, খুলনা ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভা শেষে মাওলানা জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মুহাম্মাদ মুযযাম্মিল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১১. রহনপুর ডাকবাংলা পাড়া, চাঁপাই নবাবগঞ্জ ২০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার গোমস্তাপুর উপযেলাধীন রহনপুর ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা। সভা শেষে মাওলানা আব্দুল্লাহকে সভাপতি ও মুহাম্মাদ হাফীযুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। কেন্দ্রীয় মেহমান অধ্যাপক মাওলানা দুররুল হুদা এদিন এখানে জুম‘আর খুৎবা দেন।

১২. ঢাকা-উত্তর, জীরানী ২০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর ‘আন্দোলন’-এর জীরানী-পুকুরপাড় আহলেহাদীছ জামে মসজিদে ঢাকা-উত্তর যেলার কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্জ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ঢাকা-দক্ষিণ যেলার উপদেষ্টা তাসলীম সরকার। সভা শেষে মাওলানা সাইফুল ইসলামকে সভাপতি ও ডাঃ মুহাম্মাদ আব্দুল জাববারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা-উত্তর যেলা কমিটি গঠন করা হয়। সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এদিন এখানে জুম‘আর খুৎবা দেন।

উল্লেখ্য যে, বর্তমান ২০১৯-২০২১ সেশন থেকে ঢাকা যেলাকে পৃথক করে ঢাকা-দক্ষিণ ও ঢাকা-উত্তর নামে দু’টি পৃথক সাংগঠনিক যেলা কমিটি নতুনভাবে গঠিত হয়। 

১৩. সোহাগদল, পিরোজপুর ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহবূব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান। সভা শেষে মুহাম্মাদ মাহবূব আলমকে সভাপতি ও মুহাম্মাদ মাহবূব হাসান মুরাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৪. পাবনা ২৫শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মাদারবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও শূরা সদস্য তরীকুয্যামান। সভা শেষে মাওলানা বেলালুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ সোহরাব আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।

১৫. গোপালগঞ্জ ২৫শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মিয়াঁপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালগঞ্জ যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান। সভা শেষে মাওলানা মুহাম্মাদ ফরহাদ হোসাইনকে সভাপতি ও মৌলভী শরাফত আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৬. ফরিদপুর ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা শহরস্থ ফরিদপুর সরকারী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফরিদপুর যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান। সভা শেষে মাওলানা দেলাওয়ার হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ নো‘মানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৭. মণিপুর গাযীপুর ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার মণিপুর বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। সভা শেষে মুহাম্মাদ হাবীবুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৮. উলিপুর, কুড়িগ্রাম-দক্ষিণ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার উলিপুর থানাধীন পাঁচপীর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। সভা শেষে মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ মাহফূযুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৯. বিরামপুর, দিনাজপুর-পূর্ব ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর  আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। সভা শেষে মুহাম্মাদ শহীদুল আলমকে সভাপতি ও মুহাম্মাদ যাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২০. ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম-উত্তর ২৭শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার ভুরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। সভা শেষে মুহাম্মাদ সোহরাব হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ লোকমান হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।

২১. মাগুরা ২৭শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য দুপুর ১২-টায় যেলার মুহাম্মাদপুর থানাধীন মউলী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মাগুরা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ওয়াহীদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মুহাম্মাদ ওয়াহীদুয্যামানকে সভাপতি ও মুহাম্মাদ মাহমূদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২২. শরীয়তপুর ২৭শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার বদরগঞ্জ থানাধীন ছয়গাঁও আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শরীয়তপুর যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল কাইয়ূম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান। সভা শেষে মুহাম্মাদ আব্দুল কাইয়ূম সরকারকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুল মালেক ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৩. দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম ২৭শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার দৌলতপুর থানাধীন বাযারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও শূরা সদস্য তরীকুযযামান। সভা শেষে মাস্টার আমীরুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ মুহসিন আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৪. নওদাপাড়া, রাজশাহী ২৮শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সভা শেষে অধ্যাপক আব্দুল লতীফকে সভাপতি ও মাওলানা দুররুল হুদাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৫. আদিতমারী, লালমণিরহাট ২৮শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলার আদিতমারী থানাধীন মহিষখোঁচা বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। সভা শেষে মাওলানা শহীদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৬. হবিগঞ্জ ২৮শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার লাখাই থানাধীন আমানুল্লাহপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হবিগঞ্জ যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মাওলানা এ. কে. এম জাফর আলীকে সভাপতি ও মুহাম্মাদ মামূনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৭. মানিকগঞ্জ ৩০শে সেপ্টেম্বর সোমবার : অদ্য বাদ যোহর যেলা শহরের পার্শ্ববর্তী নারাঙ্গাই গ্রামে অবস্থিত মুহাম্মাদ মনীরুল ইসলামের বাড়ীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মানিকগঞ্জ যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মুহাম্মাদ মুনীরুল ইসলামকে সভাপতি ও শেখ শামীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।






কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
বাধা দিলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরো গতিশীল হয় (যেলা সম্মেলন : সিলেট) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি প্রশিক্ষণ
মৃত্যু সংবাদ
যুবসংঘ (প্রশিক্ষণ)
মসজিদ উদ্বোধন
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
আরও
আরও
.