রাজশাহী ৮ই মার্চ বুধবার : অদ্য সকাল সাড়ে দশটায় রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও রাজশাহী সদর যেলা নেতৃবৃন্দ যোগদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আমন্ত্রণে সাড়া দিয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে কেন্দ্র হ’তে একটি বাস যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী ব্যানারসহ ‘আন্দোলন’-এর নেতা-কর্মীরা উক্ত সভায় যোগদান করেন। বাস থেকে নেমে ব্যানার সহ সারিবদ্ধভাবে পায়ে হেঁটে তারা সভাস্থলে পৌঁছেন এবং প্যান্ডেলের বাম পাশে শুরুতেই ব্যানারটি টাঙ্গিয়ে দেন। ব্যানারে লেখা ছিল ‘ইসলামে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’। এ সময় তারা ‘আন্দোলন’ কর্তৃক প্রকাশিত ‘যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকুন’ শীর্ষক কয়েক হাযার প্রচারপত্র প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও উপস্থিত স্রোতাদের মধ্যে ব্যাপক হারে বিতরণ করেন। এমনকি এ সময়ে পুলিশ সদস্যদের অনেককে আগ্রহের সাথে প্রচারপত্রটি চেয়ে নিতে দেখা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব শফীকুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুযযামান খাঁন কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর এমপিগণ যথাক্রমে ফজলে হোসেন বাদশা, ওমর ফারূক চৌধুরী, আব্দুল ওয়াদূদ দারা, আয়েনুদ্দীন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুযযামান লিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, রাজশাহী যেলা প্রশাসক কাযী আশরাফুদ্দীন, বিভাগীয় কমিশনার নূরুর রহীম প্রমুখ। সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামাসহ বহু শ্রোতা যোগদান করেন।






কেন্দ্রীয় দাঈর সফর
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
বার্ষিক কর্মী সম্মেলন ২০২০ (আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন) - .
৯. আল-‘আওন :
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা
তাবলীগী সভা
মারকায সংবাদ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তান-এর আমীর সিনেটর প্রফেসর সাজিদ মীর-এর মৃত্যু
সংগঠন সংবাদ
আরও
আরও
.