বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৫১ একিউআই স্কোর পাওয়া এই শহরটি বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসাবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লী এবং সঊদী আরবের রিয়াদ শহরগুলো যথাক্রমে ২৪২, ১৯৩ এবং ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

উল্লেখ্য, কণা দূষণের একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হ’লে ‘অস্বাস্থ্যকর’ হিসাবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হ’লে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১-এর অধিক হ’লে ‘বিপজ্জনক’ হিসাবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।







স্বদেশ-বিদেশ
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
ওয়ায মাহফিলে রেফারেন্স বাধ্যতামূলক চেয়ে আইনী নোটিশ
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখের বেশী
বিশ্বে প্রথমবারের মত চক্ষু প্রতিস্থাপন
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
আরও
আরও
.