লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে পরিচালিত এক আন্তর্জাতিক ট্রায়ালে দৃষ্টিহীন রোগীদের চোখে সফলভাবে একটি মাইক্রো চিপ প্রতিস্থাপন করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ‘প্রিমা ইমপ্লান্ট’ নামক ২ মিলিমিটারের এই চিপটি ‘জিওগ্রাফিক অ্যাট্রোফি’ (মাকুলার ডিজেনারেশনের জটিল পর্যায়) রোগীদের রেটিনার নীচে স্থাপন করা হয়। রোগীরা একটি বিশেষ ক্যামেরা-যুক্ত চশমা পরেন, যা ভিডিও চিত্রকে ইনফ্রারেড সিগন্যাল হিসাবে ইমপ্লান্টে পাঠায়। ইমপ্লান্টটি সেই সিগন্যাল অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠালে রোগী দেখতে পান। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, ট্রায়ালে অংশ নেওয়া ৩২ জন রোগীর মধ্যে ২৭ জনই পড়ার ক্ষমতা ফিরে পেয়েছেন। ৭০ বছর বয়সী এক রোগী এই প্রযুক্তির সাহায্যে পুনরায় বই পড়তে পারছেন। চিকিৎসকরা আশা করছেন, এই প্রযুক্তি আগামী কয়েক বছরের মধ্যেই সহজলভ্য হ’তে পারে। তবে এটি কেবল সচল অপটিক নার্ভ সম্পন্ন রোগীদের ক্ষেত্রেই কার্যকর হবে।







মাদক ব্যবসার কারণে বছরে পাচার হচ্ছে ৫ হাযার কোটি টাকা
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
দিনাজপুরে এক হাসপাতালে ৫ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারী
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
‘দলীল যার, জমি তার’ বিল পাশ হ’ল সংসদে
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
বাস্ত্তচ্যুত মানুষের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
স্বদেশ-বিদেশ
আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাঊনী সরকার জাহান্নামে জ্বলবে-আয়ারল্যান্ডের এমপি টমাস গোল্ড
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
আরও
আরও
.