মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানোর দায়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে অর্থনৈতিকসহ অন্যান্য সম্পর্ক ছিন্ন করার জন্য সব দেশের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের একটি তদন্তকারী দল। মিয়ানমার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ১৪ই মে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে যে, রোহিঙ্গা মুসলমানের সংকট নিরসনে কোন অগ্রগতি নেই। মিশনের প্রধান মারজুকি দারুসম্যান জানিয়েছেন, রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবর্তন প্রক্রিয়া পুরোপুরি থেমে আছে। রাখাইন থেকে এখনো মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছে বলেও ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জানিয়েছে। অস্ট্রেলিয়ার মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং জাতিসংঘ মিশনের সদস্য ক্রিস্টোফার সিদোতি বলেন, অতীতে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা এবং এখনো তারা সেটি অব্যাহত রাখায় সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে চিন্তা করতে তিনি সব রাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর অর্থের উৎস কমানোর মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টির জন্য এ আহবান জানানো হয়েছে।






ইতিহাসের ব্যয়বহুল সম্মেলন, মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা!
গোপালগঞ্জ কারাগারের মাদকাসক্তরা ফিরছে সুস্থ জীবনে
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফের পাহারাদার সাপ ও কুমির!
জুম‘আর ছালাত না পড়লে জেল-জরিমানা মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে
শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন
ঢাকায় রোবট রেস্টুরেন্ট!
এবারও মেলেনি চামড়ার দাম
সাম্প্রতিক ভয়াবহ যত ভূমিকম্প
প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফীকুল হক-এর মৃত্যু
পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
আরও
আরও
.