গবেষণা প্রতিষ্ঠান ‘নিরা ডাটা’র ১২৯টি দেশের ৪৬,৬৬৭ জনের মতামতের ভিত্তিতে পরিচালিত ‘গ্লোবাল কান্ট্রি পারসেপশন-২০২৬ র‌্যাঙ্কিং’-এর জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্রাঈল। গাযায় চলমান যুদ্ধ, ফিলিস্তীনীদের বাস্ত্তচ্যুতি, খাদ্য সংকট সৃষ্টি, পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগের কারণেই বিশ্বজুড়ে দেশটির এই চরম ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। ইস্রাঈলের ঠিক পরেই অবস্থান করছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। এই জরিপের আরেকটি উল্লেখযোগ্য দিক হ’ল বৈশ্বিক গ্রহণযোগ্যতায় যুক্তরাষ্ট্রের ব্যাপক পতন। মাত্র দুই বছরের ব্যবধানে দেশটির স্কোর ৩৮ পয়েন্ট কমে গিয়ে বর্তমানে তারা রাশিয়া ও চীনের চেয়েও নীচে নেমে গেছে এবং বিশ্বের শীর্ষ পাঁচটি নেতিবাচক দেশের তালিকায় স্থান পেয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী, বিশ্ববাসী এখন রাশিয়া ও ইস্রাঈলের পর যুক্তরাষ্ট্রকেও বিশ্বের অন্যতম প্রধান বৈশ্বিক হুমকি হিসাবে বিবেচনা করছে।







স্বদেশ-বিদেশ
দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড - -প্রধানমন্ত্রী
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
ভারত ছাড়ছে বিত্তশালীরা
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
তালগাছ যেন নিজের সন্তান
এবার পঙ্গপাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!
এআই যুগের সঙ্গে তাল মেলাতে চীনে ১২ হাযার ডিগ্রি বাতিল
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
আরও
আরও
.