ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, মানুষের জন্য আগামী দুই দশকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনসংখ্যার স্বল্পতা। বিশ^ব্যাপী জনসংখ্যা হ্রাসের ফলে এ অবস্থার সৃষ্টি হবে। গত ২৯শে আগস্ট সাংহাইয়ে বিশ^ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে তারা এই অভিমত ব্যক্ত করেন। মা বলেন, এখন চীনে প্রতি বছর এক কোটি ৮০ লাখ শিশু জন্ম গ্রহণ করে। কিন্তু এ সংখ্যা যথেষ্ট নয়। আমাদের এর চেয়ে আরো বেশী শিশু প্রয়োজন। তিনি বলেন, আমি মনে করি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ বা পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ কয়লা, তেল, বিদ্যুৎ নয়। সেরা সম্পদ হচ্ছে মানুষের মস্তিষ্ক।

মাস্ক বলেন, তিনি মনে করেন আগামী দিনে জনসংখ্যা হ্রাস অথবা যাকে তিনি মানব সমাজের ভেঙে পড়া বলে আখ্যায়িত করেন, তা মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, অধিকাংশ লোক মনে করে যে বিশ্বে আমাদের মানুষের সংখ্যা অনেক বেশী। আমি মনে করি, আগামী ২০ বছরে জনসংখ্যা স্বল্পতাই হবে বিশ্বের বৃহত্তম সমস্যা, জনসংখ্যা বিস্ফোরণ নয়।

[এতদিন জনসংখ্যাকে বড় সমস্যা বলে গণ্যকারী লোকেরা এখন কি বলবেন অথচ ইসলাম বহু পূর্বেই এ বিষয়ে মানব জাতিকে সাবধান করেছে। অতএব ধন্যবাদ দুই সেরা চিন্তাবিদকে (স.স.)]






দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
বন্য প্রাণী পারাপারে উড়ালসেতু!
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
৮ বছরের এক ইউপি চেয়ারম্যান এখন জীবিকা নির্বাহ করেন সবজি বিক্রি করে!
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
বিশ্বজুড়ে তোলপাড়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে রাজশাহীর ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
আরও
আরও
.