দিনাজপুরের বিরল উপযেলার ভারতীয় সীমান্তবর্তী ধুলাপাথার এলাকার বনে চারটি গাছের সন্ধান মিলেছে, যেগুলো থেকে সব সময় ঝিরঝির করে পানি ঝরছে। গাছগুলোর প্রতিটি নতুন কান্ডের পাশের ডালের বাকলের ফাটা অংশ দিয়ে এই পানি বের হচ্ছে। যা ঝিরঝির বৃষ্টির মতো মনে হয়। তবে অস্বাভাবিকতা হ’ল, এই পানি বের হচ্ছে একধরনের স্প্রে করার মতো চাপ দিয়ে। প্রথমে স্থানীয় কয়েকজন লোক এই গাছ দেখেন। পরে বৃষ্টি ঝরা গাছটিকে নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। গাছটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন যাচ্ছেন বনের ভেতরে। গাছটির বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে ডাল-পাতাসহ নমুনা সংগ্রহ করেছে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি দল। ইতিমধ্যে গবেষণা কার্যক্রমও শুরু করেছে তাঁরা।

উদ্ভিদবিষয়ক গবেষক, লেখক ও দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসাইন বলেন, ইতিমধ্যেই গাছের পাতা ও ডালসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করেছেন তিনি। একই সঙ্গে গাছটির প্রকৃতি, বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সম্পর্কে বিভিন্ন গবেষণা প্রতিবেদনগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছেন। যে কয়েকটি গাছ থেকে অনবরত বৃষ্টির মতো পানি ঝরছে, এটি গাটেশন প্রক্রিয়া। তবে যে পরিমাণে পানি বের হচ্ছে, তা অস্বাভাবিক। এই দ্রুতগতিতে পানি বের হওয়া নিয়ে বাংলাদেশে গবেষণা হয়েছে, এমন তথ্য জানা নেই।

[আল্লাহর সৃষ্টি বিষয়ে মানুষ বহু কিছু জানে না। সে কারণেই তিনি বলেছেন, তোমরা যমীনে ভ্রমণ কর এবং দেখ কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন (আনকাবূত ২৯/২০)]






ব্রয়লার মুরগীতে অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজে পাওয়ার দাবী বাকৃবির গবেষকদের
দেশে ৫ কোটি লোক লিভার রোগে ভুগছে
দেড় ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম!
স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা উইঘুরদের
পশ্চিমা আগ্রাসন ও স্বেচ্ছাচারের কারণে মধ্যপ্রাচ্যে চরমপন্থীদের উত্থান ঘটেছে
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
দিনাজপুরে এক হাসপাতালে ৫ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারী
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
আরও
আরও
.