১লা ফেব্রুয়ারী শনিবার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা : অদ্য বিকাল ৪-টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বাংলা একাডেমী একুশে বই মেলা-২০২৫ এ ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর স্টল উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাদীছ ফাউন্ডেশন এর স্টল নং ১৫২ এর সম্মুখে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত-তাহরীক পাঠক ফোরাম সঊদী আরব শাখার সভাপতি জনাব শামসুল আলম, সাবেক সভাপতি মির্জা সিরাজুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ প্রমুখ। উল্লেখ্য যে, এ বছরই প্রথম একুশে বইমেলায় হাদীছ ফাউন্ডেশনের নামে স্টল বরাদ্দ পাওয়া যায়। ফালিল্লাহিল হাম্দ।






আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার (আল-‘আওন)
যেলা সমূহ পুনর্গঠন
তাবলীগী সভা
মৃত্যু সংবাদ
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা
আরও
আরও
.