সাতক্ষীরা যেলার তালা উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আলহাজ্জ মুন্সী মফীযুদ্দীন মল্লিক (৮৫) গত ৩১শে মার্চ ২০২৩ তারিখে সাহারীর সময় হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। অতঃপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ঠা এপ্রিল ২০২৩ দিবাগত রাত ২ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন বাদ যোহর মানিকহার গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। ছালাতে ইমামতি করেন তার ছোট পুত্র ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা রবীউল ইসলাম। অতঃপর পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এ সময় যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান সানা সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল, কর্মী, সুধী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা মৃতের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি- সম্পাদক]







সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামী সম্মেলন; এলাকা সম্মেলন; প্রশিক্ষণ; মাসিক ইজতেমা
সুধী সমাবেশ : সিলেট (সবকিছু ছেড়ে অহি-র বিধান কায়েম করুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
প্রশিক্ষণ আহলেহাদীছ আন্দোলন
মাস্টার মুহাম্মাদ আতিয়ার রহমান ও মুহাম্মাদ আমীরুল ইসলাম মাস্টার মৃত্যু সংবাদ
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হকের পথ কুসুমাস্তীর্ণ নয় (যেলা সম্মেলন : রাজশাহী-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হকপন্থীদের আন্দোলনই হ’ল আহলেহাদীছ আন্দোলন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬)
কেন্দ্রীয় দাঈর সফর
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.