উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ১৫ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ মহানগরীর পতেঙ্গা থানাধীন হোসেন আহমাদ পাড়াস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি অধ্যাপক মুবীনুল ইসলাম।

মাদারটেক, ঢাকা ২২শে ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল পৌনে ৯-টায় রাজধানীর মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার ও অত্র মসজিদের খত্বীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। সমাপনী ভাষণ পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে কাযী কামরুল ইসলাম, আব্দুল মুমিন ও আশরাফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।






বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আন্দোলন (কেন্দ্রীয় দাঈর সফর)
শিরক বিমুক্ত তাওহীদের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
দায়িত্বশীল বৈঠক
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান
আরও
আরও
.