গোবরচাকা, খুলনা ১৬ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

চিতলমারী, বাগেরহাট ১৬ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে চিতলমারী আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

ঈশ্বরদী, পাবনা ১৯শে আগস্ট সোমবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার উদ্যোগে যেলার ঈশ্বরদী থানাধীন মসজিদুত তাক্বওয়ায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২০শে আগস্ট মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা ও অত্র মসজিদ কমিটির সহ-সভাপতি জনাব নূরুল ইসলাম প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।






সংগঠন সংবাদ
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
আহলেহাদীছ মহিলাসংস্থা
মারকায সংবাদ (শিক্ষক প্রশিক্ষণ)
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা)
আল-‘আওনের ফ্রি টেলিমেডিসিন সেবা শুরু
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.